বিনোদন
টিকটকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল
২৬ বাংলা টিভি 03-Oct-2025 57
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান- ছবি সংগৃহীত
নিউজ ডেক্স:
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান। সম্প্রতি তিনি মারা গেছেন দাবিতে লাশবাহী একটি গাড়ি ঘিরে জনতার ঢলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর টিকটকে প্রকাশ পায়। জানা গেছে, শাকিব খান মারা গেছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। বরং, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের লাশবাহী গাড়ির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ফেসবুকে MD Samsur Rahman নামের একটি অ্যাকাউন্টে গত ০১ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।
news@26banglatv.com