Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   25-Dec-2025   40

Photo

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান


নিউজ ডেস্কঃ

গণসংবর্ধনাস্থলের মঞ্চে উঠে নিজের জন্য বরাদ্দ বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে সেটাতে বসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।    

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন।

এর আগে, লাখো জনতার মাঝ দিয়ে এগিয়ে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল দেখতে দেখতে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিচ্ছেন। তারেক রহমানও বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিভাদন জানাতে জানাতে এগিয়ে আসেন।

জুলাই এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

এরও আগে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত