Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য

২৬ বাংলা টিভি   25-Dec-2025   35

Photo

বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য


নিউজ ডেস্কঃ

৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারপোর্টে কার্যক্রম শেষ করে তিনি যাচ্ছেন ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে।

এদিকে রাজধানীর মহাখালীতে বড় পর্দায় তার আগমনের দৃশ্য দেখানো হচ্ছে। পর্দায় বিমানবন্দরে তারেক রহমানের অবতরণ, ইমিগ্রেশন সম্পন্ন করার মুহূর্তসহ পুরো যাত্রার চিত্র সরাসরি প্রদর্শন করা হচ্ছে।

পর্দার সামনে বিএনপি সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় করেছেন। এসময় নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় স্ক্রিন বসানো হয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত