Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, জানালেন ধন্যবাদ

২৬ বাংলা টিভি   25-Dec-2025   50

Photo

দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, জানালেন ধন্যবাদ


নিউজ ডেস্কঃ

প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে বসে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এসময় প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন তারেক রহমান। তাতে ক্যাপশন দিয়েছেন ‌‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন’।

ভিডিওতে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনার শরীর কেমন আছে?...হ্যাঁ দোয়া করবেন।’

এরপর তিনি বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই... নিশ্চয়ই। শেষে সালাম দিয়ে ফোন রাখেন তারেক রহমান।’

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি। তার এ স্বদেশ প্রত্যাবর্তনে প্রতীক্ষার পালা শেষ হয়েছে বিএনপির কোটি কোটি নেতাকর্মী ও ভক্ত-সমর্থকের। তার এ প্রত্যাবর্তন নেতাকর্মীদের প্রতীক্ষার অবসানই শুধু নয়, বিএনপির রাজনীতির নতুন পথেরও সূচনা। আগামীর সংকল্পেরও বার্তা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে।

সকাল ৯টা ৫৮ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত