Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণঅধিকারের রাশেদ খান এখন বিএনপির সমর্থিত প্রার্থী

২৬ বাংলা টিভি   25-Dec-2025   50

Photo

গণঅধিকারের রাশেদ খান এখন বিএনপির সমর্থিত প্রার্থী


নিউজ ডেস্কঃ

ঝিনাইদহ- ৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

রাশেদ খান মুঠোফোনে চূড়ান্ত প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। আলোচনায় ঝিনাইদহ- ৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ- ৪ এলাকায় নির্বাচনি জনসভা করবেন বলে জানান এ গণঅধিকার পরিষদ নেতা।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত