সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মোহাম্মদ রাশেদ খান কোনোভাবেই বহিরাগত নন—তিনি ঝিনাইদহ জেলার গর্বিত কৃতি সন্তান।
২৬ বাংলা টিভি 24-Dec-2025 64
মোহাম্মদ রাশেদ খান কোনোভাবেই বহিরাগত নন—তিনি ঝিনাইদহ জেলার গর্বিত কৃতি সন্তান।
ঝিনাইদহ প্রতিনিধিঃ
এটা সত্য তিনার পারিবারিক বাসা হয়তো ঝিনাইদহ সদর/লঞ্চ উপজেলায় কিন্তু, তার অসংখ্য আত্মীয়-স্বজন রক্তের মানুষের বাসায় এই কালীগঞ্জে এবং কালীগঞ্জ উপজেলা কোনোভাবেই ঝিনাইদহ জেলার বাইরে নয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনিকভাবে, ভৌগোলিকভাবে এবং ঐতিহাসিকভাবেই ঝিনাইদহ জেলার অবিচ্ছেদ্য অংশ—এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
এই জেলার মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও সম্ভাবনার সাথেই তার জীবন ও রাজনীতি জড়িয়ে আছে।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি ছিলেন নির্যাতিত নেতৃত্বের একজন সাহসী মুখ—কারাবরণ ও দমন-পীড়নের শিকার হয়েও যিনি অন্যায়ের সাথে আপস করেননি। পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে তিনি লড়েছেন মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে।
আজ তিনি শুধু একটি এলাকার নয়, জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী একজন পরিচিত ও পরীক্ষিত মুখ। তার রাজনীতি আত্মত্যাগ, সংগ্রাম ও আদর্শনিষ্ঠতায় গড়া—ক্ষমতার লোভে নয়, জনগণের অধিকারের প্রশ্নে।
সুতরাং মোহাম্মদ রাশেদ খানকে ‘বহিরাগত’ বলার যে কোনো চেষ্টা বাস্তবতা ও সত্যের পরিপন্থী।
বরং আমাদের দায়িত্ব—
__তাকে সম্মানের সাথে গ্রহণ করা,
__তার সংগ্রামকে মূল্যায়ন করা,
__ এবং ঐক্যবদ্ধভাবে ঝিনাইদহ জেলার একজন কৃতি সন্তান হিসেবে তার পাশে দাঁড়ানো।
কালীগঞ্জ হোক বা সদর—মোহাম্মদ রাশেদ খান ঝিনাইদহ জেলারই সন্তান।
তিনি আমাদেরই একজন—আমাদের গর্ব, আমাদের আশা।
news@26banglatv.com