Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

ওপার বাংলা

পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল

২৬ বাংলা টিভি   24-Dec-2025   79

Photo

পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের ওপর নির্যাতন ও অত্যাচারের অভিযোগ এনে ভারতের পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা আনুমান ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর সংলগ্ন পেট্রাপোল সীমান্ত ভারতীয় ভূখণ্ড এলাকায় সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে তারা এ বিক্ষোভ মিছিল করে। মিছিলে প্রায় ৯০ থেকে ১০০ জন অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন এবং এর প্রতিবাদ জানান। এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মিছিলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিক্ষোভ চলাকালে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি  এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল বলে জানা গেছে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত