সারা বাংলা খুলনা খুলনা
জামায়াত ৩০০ আসনে প্রাথী দেবে
২৬ বাংলা টিভি 03-Oct-2025 80
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রাথী দেবে। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে ঐক্যের সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ দুপুরে নগরীর আল ফারুক সোসাইটির কমপ্লেক্সে ইসলামী ছাত্রশিবিবের খুলনা মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন।
news@26banglatv.com