Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

রাবিতে আওয়ামীপন্থি সেই ছয় ডিনের পদত্যাগ

২৬ বাংলা টিভি   22-Dec-2025   46

Photo

রাবিতে আওয়ামীপন্থি সেই ছয় ডিনের পদত্যাগ


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি সেই ছয়জন ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টায় এক সভায় তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা ডিনদের সংশ্লিষ্ট অনুষদগুলোর দায়িত্ব দেয়া হয়েছে রাবির উপাচার্য ও দুই উপ-উপাচার্যেকে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।

পদত্যাগ করা ছয় ডিন হলেন, আইন অনুষদের আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা।

জানা গেছে, ছয়টি অনুষদের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব। ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। আর সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভূবিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর এইসব আওয়ামীপন্থি ডিনদের মেয়াদ শেষ হয়েছে। তারপরও তারা দায়িত্ব পালন করে আসছিলেন। এরই প্রেক্ষিতে রোববার এই ৬ ডিনের অফিসে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে রাতে এক সভায় তারা পদত্যাগ করেন।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশেষ বৈঠকে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত ছয়জন ডিন দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন এবং পদত্যাগের সিদ্ধান্ত নেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিন পদ শূন্য হয়ে পড়ে। অনুষদগুলোর শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই সাময়িকভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ম অনুযায়ী নতুন ডিন নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, শিক্ষার্থীদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে রোববার উপাচার্য ছয় ডিনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বর্তমান পরিস্থিতিতে তারা দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অনুষদের দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে উপাচার্যের ওপর ন্যস্ত হয়।

ছয়টি অনুষদের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভূবিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত