Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

২৬ বাংলা টিভি   21-Dec-2025   66

Photo

আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১


আশুলিয়া প্রতিনিধিঃ 

আশুলিয়ার ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ৫০৮ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২১ ডিসেম্বর)  বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে গত রাতে আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকা থেকে এই মদসহ মদের কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সুখেন চাকমা (৩০) তার পিতা

 কালাঠেঙা ও মাতা নতুন শোভা চাকমা। সে রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামের বাসিন্দা। 

বর্তমান সে বুড়িবাজার বাগানবাড়ি এলাকার আজিজের বাড়ির ভাড়াটিয়া হিসেবে এ অঞ্চলে বসবাস করে আসছিলেন।

সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গে নিয়ে আশুলিয়া বুড়িবাজার, বাগানবাড়ি এলাকা হতে ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত