Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   21-Dec-2025   61

Photo

সিরাজগঞ্জে মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার


 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

অবৈধভাবে ইতালি পাঠানোর পথে লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ের জামাই মধ্যবড়হর গ্রামের মোন্নাফ প্রামাণিক এবং মোন্নাফের স্ত্রী সোনিয়া খাতুনকে।
নিখোঁজ কলেজ শিক্ষার্থী রাকিব হোসেন স্বাধীন (২৩) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মাহমুদ জানান, দালাল আবুল কালাম আজাদ ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে স্বাধীন এর পরিবারের কাছ থেকে প্রথমে ২৫ লাখ টাকা নেয়। চলতি বছরের ২২ মে স্বাধীন বাংলাদেশ ছাড়েন। পরে তাকে একে একে ভারতের চেন্নাই, দুবাই, শ্রীলঙ্কা, মিশর হয়ে সর্বশেষ লিবিয়ায় নিয়ে যাওয়া হয়।
এই সময় স্বাধীন নাকি আটক হয়ে কারাগারে আছে—এমন মিথ্যা তথ্য দিয়ে পরিবারের কাছ থেকে আরও দুই দফায় ১০ লাখ টাকা আদায় করা হয়। পরে গত ১২ নভেম্বর ১২২ জন যাত্রীকে একটি ট্রলারে করে লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর চেষ্টা করে দালাল চক্র।
নিখোঁজের পরিবারের দাবি, কিছু দূর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে গেলে স্বাধীনসহ অন্তত ৯৭ জনকে মারধর করে হত্যা করে দালালরা এবং তাদের মরদেহ সাগরে ভাসিয়ে দেয়।
ঘটনাটি জানাজানি হলে শনিবার বিকেলে ক্ষুব্ধ স্বজনরা আবুল কালাম আজাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর রাতেই নিখোঁজ স্বাধীন এর বাবা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার পর অভিযান চালিয়ে মোন্নাফ প্রামাণিক ও তার স্ত্রী সোনিয়া খাতুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মানব পাচার চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত