Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা

২৬ বাংলা টিভি   20-Dec-2025   45

Photo

দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা


নিউজ ডেস্কঃ

তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দিতে ধারাবাহিক এই মতবিনিয় সভার আয়োজন করা হয়।  

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। সভায় অর্ধ শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যমত সদস্য শায়রুল কবির খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রাথমিক দলীয় প্রার্থীদের নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের মতবিনিয় সভা শুরু হয়েছে।

এর আগে গত ১৭ ও ১৮ ডিসেম্বর ১৯০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় প্রার্থীদের মনোননয়পত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার সঠিক তথ্য দিতে, মনোনয়ন ফরম পূরণের সময়ে আইনজ্ঞদের সহায়তা নেওয়া ও নির্বাচনের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

একইসঙ্গে সভায় নিদেজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, ভোটের প্রচার কৌশল নিয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে মাসিক সম্মানী ভাতা প্রদানসহ যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ২৭২টি আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী দিয়েছে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত