Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

২৬ বাংলা টিভি   19-Dec-2025   47

Photo

শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার।।

 জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতার ব্যানারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার এবং ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে শুক্রবার বিকেল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে যশোর। বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে যশোর শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের মনিহার প্রেক্ষাগৃহের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলের বাহন নিয়ে আর এন রোড, গাড়িখানা রোড হয়ে দড়াটানা ভৈরব চত্বরর শহীদ স্মৃতির পাদদেশে এসে সমবেত হয়। সেবক দলের আহবায়ক মোস্তফা আবিদ ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে আসবেন। সে উপলক্ষে তারা আনন্দ মিছিল করবেন। কিন্তু এ দিনে তাদের প্রতিবাদ বিক্ষোভ এবং শোক মিছিল করতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন, হাদি হত্যাকারীরা কোন মতে ছাড় পাবেন না। বিএনপি তাদের বিচার  করে ছাড়বে ইনশাল্লাহ। 

এর আগে দুপুরে বিক্ষোভ মিছিল  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি যশোর শহরের জেলা মডেল মসজিদ ও রেলগেট এলাকা থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

একই এলাকা থেকে জাগপা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের রেলগেট মসজিদ থেকে বের হয়ে দড়াটানা মোড়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাগপা'র কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিন অমিত বিক্ষোভ মিছিলেন নেতৃত্ব দেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত