সারা বাংলা খুলনা যশোর
ছাত্র সমাজ ভারতের দাদাগিরি মানবে না। ভারত দাদাগিরি করতে আসলে আমরা ছাড় দিবনা-বেনাপোলে লং মার্চে এনসিপি নেতা আব্দুল মান্নান মাস্টার।
২৬ বাংলা টিভি 19-Dec-2025 34
ছাত্র সমাজ ভারতের দাদাগিরি মানবে না। ভারত দাদাগিরি করতে আসলে আমরা ছাড় দিবনা-বেনাপোলে লং মার্চে এনসিপি নেতা আব্দুল মান্নান মাস্টার।
বেনাপোল প্রতিনিধি :
জুলাই আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা শরিফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা, অন্তবর্তী কালীন সরকারের ব্যর্থতা এবং ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে ছাত্র জনতার ব্যানারে আজ সকালে বেনাপোল টু চেকপোস্ট লং মার্চ করেছেন এনসিপি'র নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় বিক্ষোভ মিছিল ও লং মার্চটি বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত যায়। বেনাপোল চেকপোস্ট যাওয়ার পর এনসিপি'র নেতাকর্মী সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ভারত বিরোধী ও নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এনসিপি নেতা মাস্টার আব্দুল মান্নান এ সময় বলেন, আজকের ছাত্র সমাজ আমাদের বাংলাদেশে ভারতের দাদাগিরি মানবে না। আমরাদেরকে আমাদের মত থাকতে দিন। আমাদের দেশে দাদাগিরি করতে আসলে আমরাও কোনরকম ছাড় দেব না। এ সময় বেনাপোল চেকপোষ্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
news@26banglatv.com