Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা

২৬ বাংলা টিভি   19-Dec-2025   76

Photo

পঞ্চগড়ে হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে তার গুদামে থাকা বিপুলসংখ্যক ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়। 

বৃহস্পতিবার বিকেলে শহরের বানিয়াপট্টি এলাকায় রায় হোমিও হল এবং অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা। এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্সের প্রায় ১৩টি ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিলো, যার অধিকাংশরই বৈধ কাগজপত্র নেই। পণ্যের গায়ে ছিল না মূল্য উল্লেখও। এছাড়া মসলা জাতীয় পণ্য হলুদের গুড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়। আরো বেশ কিছু ত্রুটির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী আইন প্রয়োগ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ঔষধ হিসেবে বিক্রি করে প্রতারণা করছেন। তার রয়েছে একটি বড় চক্র। ফুড সাপ্লিমেন্ট পণ্যটিকে ঔষধ হিসেবে ব্যাপক প্রচার করছে চক্রটি। সব সমস্যার কার্যকরি ওষুধ হিসেবে এসব অবৈধ পণ্য অনেক বেশি দামে বিক্রি করে তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, এসব পণ্য ওষুধ হিসেবে প্রাচারের সুযোগ নেই। আমরা পণ্যগুলোর বৈধতার পর্যাপ্ত প্রমাণাদি তাৎক্ষণিক পাইনি। কর্তৃপক্ষকে সময় দেয়া হয়েছে, প্রমাণাদি খুব দ্রুত উপস্থাপনের জন্য। সে পর্যন্ত তাদের ব্যবসা বন্ধ থাকবে। 

তিনি বলেন, জব্দ পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে দেয়া হয়েছে। কিছু পণ্যের মান যাচাইয়ের জন্য স্যাম্পল নেয়া হয়েছে, এগুলো ল্যাবে পাঠানো হবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত