Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী: ডা. জাহিদ

২৬ বাংলা টিভি   18-Dec-2025   31

Photo

খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী: ডা. জাহিদ


নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ডা. জাহিদ।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় সুস্থ হয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন—এ বিষয়ে আমরা আশাবাদী। তবে তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চলছে।”

ডা. জাহিদ আরও বলেন, খালেদা জিয়ার বয়স ও দীর্ঘদিনের জটিল রোগের কারণে তিনি এখন একটি কঠিন সময় পার করছেন। 

তিনি বলেন, “বিগত সময়ে তাকে পরিকল্পিত ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, যার ফলে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের সদস্যরা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং চিকিৎসা ব্যবস্থার তদারকি করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এসব কারণে তাকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ দেশি-বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বর্তমানে তার চিকিৎসা পরিচালনা করছে। এদিকে, খালেদা জিয়াকে দেখতে ও চিকিৎসা তদারকিতে নিয়মিতভাবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত