Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

যে কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী

২৬ বাংলা টিভি   17-Dec-2025   33

Photo

যে কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন শুভশ্রী


বিনোদন ডেস্কঃ

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসময় অভিনয় থেকে বাস্তব জীবনের প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি এক টেলিভিশন শোয়ে এসে বিচ্ছেদ-পরবর্তী মানসিক যন্ত্রণা ও জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী।

একটি জনপ্রিয় শোয়ে সঞ্চালক দেবশঙ্কর হালদারের মুখোমুখি হয়ে শুভশ্রী জানান, প্রেমের কারণে তিনি ইচ্ছাকৃতভাবেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। তখন আমার জীবনের ফোকাস পুরোপুরি শিফট করে গিয়েছিল, আর সেটা আমার নিজের সিদ্ধান্ত ছিল।

সঞ্চালকের প্রশ্নে, কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা স্বেচ্ছায় নাকি বাধ্য হয়ে-এই প্রসঙ্গে শুভশ্রী বলেন, যে কারণে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন সেই সম্পর্কটাই আর থাকল না, তখন বুঝলাম জীবনটা কতটা অনিশ্চিত।

তবে আমি আফসোস করি না যে চারটে বছর নষ্ট করেছি। আমি আমার বাবা-মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতে পারতাম না, শুধু আমার খুশিটাই শেয়ার করতে চাইতাম। ডেফিনিটলি ওরা বুঝতে পারত।

বিচ্ছেদের পর দেবকে কী বলেছিলেন-এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, যে সময় আমি একেবারে জিরো হয়ে গিয়েছিলাম, তখন আমি ওই মানুষটিকে বলেছিলাম-আমার জীবনে কোনও ইনসিকিউরিটি নেই, কারণ আমার হারানোর কিছু নেই। আমার কিছুই নেই। সেই সময় থেকেই আমার ক্যারিয়ার নতুন মোড় নেয়।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সময় দেব-শুভশ্রীর প্রেমের সূত্রপাত। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং সেই সঙ্গেই গভীর হয় তাদের সম্পর্ক। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়, তবে জীবনের সেই অধ্যায় আজও দর্শকের কৌতূহলের কেন্দ্রে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত