Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন।

২৬ বাংলা টিভি   17-Dec-2025   37

Photo

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন।


স্টাফ রিপোর্টার:

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। দেশে তারেক রহমানের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকায় আনা হয়েছে দুটি বুলেটপ্রুফ গাড়ি।

বিএনপির সূত্র জানিয়েছে, জিয়া পরিবারের পক্ষ থেকে সম্প্রতি চট্টগ্রাম বন্দর দিয়ে দুটি বিশেষ গাড়ি আমদানি করা হয়েছে। পরে চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকার কমলাপুর কাস্টমস হাউস (আইসিডি) থেকে বিশেষ গাড়ি দু'টি খালাস করা হয়েছে। কমলাপুরেই গাড়ি দু'টির যাবতীয় শুল্ক ও কাগজপত্র ছাড় করানো হয়েছে। এ গাড়ি দু'টিই তারেক রহমান নির্বাচনী প্রচার ও ব্যক্তিগত চলাচলের জন্য ব্যবহার করবেন।  

এছাড়া বিএনপির যুক্তরাজ্য শাখার একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদায়ের সুর বেজে উঠেছে ইংল্যান্ডে। সে লক্ষ্যে বিএনপির যুক্তরাজ্য শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। লন্ডনে নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনসম্মুখে শেষ ভাষণ দেবেন তারেক রহমান।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতার সব কাগজপত্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে তারেক রহমানের কাগজপত্র সংক্রান্ত আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই। শুধু যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস থেকে সরাসরি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটা তিনি অগ্রাধিকার দেবেন সেটা নিয়েই দেশ ফিরবেন ২৫ ডিসেম্বর।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন’।

তিনি জানান, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।’

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি ১৭ বছর সে দেশেই নির্বাসিত ছিলেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত