Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ ২ জন নিহত

২৬ বাংলা টিভি   02-Oct-2025   48

Photo

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ ২ জন নিহত


ঝিনাইদহ  প্রতিনিধি:


ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারীচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ—চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামের ৭ বছরের এক শিশু নিহত হয়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ ২জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত