Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল ঝালকাঠি

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচন ১৩ পদে ২৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, প্রতিদ্বন্দ্বীহীন সভাপতি পদে আককাস সিকদার এবং কোষাধ্যক্ষ পদে রাজু খান

২৬ বাংলা টিভি   16-Dec-2025   68

Photo

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচন ১৩ পদে ২৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, প্রতিদ্বন্দ্বীহীন সভাপতি পদে আককাস সিকদার এবং কোষাধ্যক্ষ পদে রাজু খান


রহিম রেজা, সদস্য ঝালকাঠি প্রেসক্লাব:

ঐতিহ্যবাহী ঝালকাঠি প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সভাপতি পদে মো. আককাস সিকদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আল আমিন তালুকদার ও আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ।

সহ-সভাপতি (২টি পদ) হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. মাসউদুল আলম, মো. জিয়াউল হাসান পলাশ, শফিউল আজম টুটুল ও দুলাল সাহা। সহ-সাধারণ সম্পাদক পদে মো. শফিউল ইসলাম সৈকত ও অলোক সাহা মনোনয়ন নিয়েছেন।

দপ্তর সম্পাদক পদে আ. মান্নান তাওহিদ ও রতন আচার্য, কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আতিকুর রহমান ও মিজানুর রহমান টিটু মনোনয়ন সংগ্রহ করেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন জহিরুল ইসলাম জলিল ও মো. উজ্জল রহমান । নির্বাহী সদস্যের চারটি পদের বিপরীতে সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন—চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, এস. এম. রেজাউল করিম, মো. মঈনুল হক লিপু, মো. আজমির হোসেন তালুকদার, তরুণ সরকার ও কে. এম. সবুজ।

সভাপতি ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আককাস সিকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং মো. রাজু খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২৭ ডিসেম্বর ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত