সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে থানার নবাগত ওসি’র সাথে উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়
২৬ বাংলা টিভি 15-Dec-2025 46
কালীগঞ্জে থানার নবাগত ওসি’র সাথে উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত অফিসার-ইন-চার্জ (ওসি) জেল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার রাত ৮ টায় থানা অভ্যন্তরে ওসি’র রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার, সাংগঠনিক সম্পাদক ও সমাজের কথা পত্রিকার ফটো রিপোর্টার কালাম গাজী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ও কল্যাণ প্রতিনিধি ইসলাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, সদস্য শাকিল আর সালাম প্রমুখ।
এ সময় থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক, সেকেন্ড অফিসার নাজমুল হোসেনসহ থানার অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি জেল্লাল হোসেন বলেন, কালীগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। থানার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কালীগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় সাংবাদিকরাও সংবাদ সংক্রান্ত তথ্য সংগ্রহে পুলিশের সহযোগিতা কামনা করেন। উল্লেখ, গত ৮ ডিসেম্বর ওসি জেল্লাল হোসেন খুলনা জেলার ফুলতলা থানা থেকে বদলি হয়ে কালীগঞ্জ থানায় যোগদান করেন।
news@26banglatv.com