সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
২৬ বাংলা টিভি 15-Dec-2025 39
ঝিনাইদহের কালীগঞ্জে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে "হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ" কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১৫ ডিসেম্বর) সকালে উপজেলার শিবনগর ইব্রাহিমীয়া হাফেজিয়া মাদ্রাসায় উপজেলার প্রায় ২ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা গ্রুপে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু উসামা ৫ পারা গ্রুপে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।
ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে। আজকের প্রতিযোগিতায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের ৫ পারা গ্রুপের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে আমাদের শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছে এতে আমরা অত্যন্ত আনন্দিত। এ সময়ে তিনি সকলের কাছে প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়েছেন।
news@26banglatv.com