Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

২৬ বাংলা টিভি   15-Dec-2025   36

Photo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আরিফ হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে হাসান (২৬) নামের অপর মোটরসাইকেল আরোহী। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলা হকপাড়ায়। তারা একে অপরের চাচাতো ভাই। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ শহর হয়ে যশোরে যাচ্ছিল। পথে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের পাশে মল্লিকনগরে পৌছালে রাস্তার খাদে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুইজনই আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আরিফ হোসেন মারা যান।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যশোর থেকে আসার পথে ওই সড়কের কালীগঞ্জ মল্লিকনগরে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা মারে। এতে দুইজনই গুরুত্বর আহত হয়। পরে হাসপাতালে আনলে আরিফ মারা যায়।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত