সারা বাংলা খুলনা যশোর
হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
২৬ বাংলা টিভি 15-Dec-2025 44
হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান এবং শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন নিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
news@26banglatv.com