Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী নাটোর

কবর খুঁড়ে সামিউল ইসলাম সামি নামে এক যুবক একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন।

২৬ বাংলা টিভি   15-Dec-2025   54

Photo

কবর খুঁড়ে সামিউল ইসলাম সামি নামে এক যুবক একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন।


নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় কবর খুঁড়ে সামিউল ইসলাম সামি নামে এক যুবক একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থান থেকে ওই মোবাইলটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ফোনটি হারিয়ে যায়।

জানা যায়, গত মঙ্গলবার রাতে জানাজা ও দাফনকাজে অংশ নিয়েছিলেন সামি।

এ সময় তার জ্যাকেটের পকেটে মোবাইলটি ছিল। তিনি কবর পর্যন্ত গিয়েছিলেন। সেখানে দাফন শেষে বাড়ি ফিরে এসে তিনি দেখেন জ্যাকেটের পকেটে মোবাইলটি নেই।

সামিউল ইসলাম সামি জানান, তিনি নিশ্চিত ছিলেন মোবাইলটি কবরেই পড়ে গেছে।

কেউ যদি পেত, নিশ্চয়ই অফ করে দিত বা সিম খুলে ফেলত। যেহেতু ফোনে রিং হচ্ছিল তাই তিনি ধারণা করছিলেন, মোবাইলটি কবরস্থানেই আছে। সকালে কবর খুঁড়ে মোবাইলটি পান তিনি।

জয়ন্তীপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রউফ জানান, মোবাইলটি কবরের উপরের অংশে ছিল।

তাই সহজে উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণত দাফনের সময় কবরের ওপরে খাপাচি দিয়ে মাটি দেওয়া হয়। মোবাইলটি সেই খাপের ওপরের দিকে থাকার কারণে গভীরে না গিয়ে উপরের অংশে অবস্থান করেছে। এমন ঘটনা সত্যিই বিরল এবং আশ্চর্যজনক।

স্থানীয় প্রতিবেশী মুসা আলম জানান, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি।

কবর থেকে মোবাইল বের হওয়া সত্যিই অবাক হওয়ার মতো বিষয়।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত