Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশে তারেক রহমানকে কেমন সংবর্ধনা দেওয়া হবে, জানালেন বিএনপি মহাসচিব

২৬ বাংলা টিভি   14-Dec-2025   32

Photo

দেশে তারেক রহমানকে কেমন সংবর্ধনা দেওয়া হবে, জানালেন বিএনপি মহাসচিব


নিউজ ডেস্কঃ

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখার জোর প্রস্তুতি চলছে দলের পক্ষ থেকে। জানা গেছে, তারেক রহমানকে ‘নজিরবিহীন সংবর্ধনা’ দিতে চায় বিএনপি।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন প্রস্তুতির কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই—আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে ফিরে আসবেন। এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণার বিষয়।

বিএনপি মহাসচিব আরও জানান, লন্ডন থেকে ঢাকায় ফিরলে তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে—যা অতীতে কোনো নেতা পাননি।

এদিকে, বিএনপির দলীয় একাধিক সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। ওইদিন ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করছে বিএনপি। ধারণা করা হচ্ছে, তারেক রহমানকে স্বাগত জানাতে তার দেশে ফেরার দিনে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ঢাকায় আসবেন।

তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পা রাখবেন বলে গত শুক্রবার রাতে ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত