Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলিবর্ষের প্রতিবাদে বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল

২৬ বাংলা টিভি   13-Dec-2025   59

Photo

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলিবর্ষের প্রতিবাদে বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল


আজিজুল ইসলাম,  বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : 

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল হাসান রিপন বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত