Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে অন্তঃসত্তা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

২৬ বাংলা টিভি   13-Dec-2025   55

Photo

ঝিনাইদহে অন্তঃসত্তা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক অন্তঃসত্তা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে ওই নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে রুবেল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে প্রধান আসামি এবং আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা অন্তঃসত্তা নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে তাঁকে মারধর করা এবং তলপেটে লাথি মারা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভের চার মাসের সন্তান নষ্ট হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানায়, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত