Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, যার প্রথম শিকার হাদি: রাশেদ খান

২৬ বাংলা টিভি   13-Dec-2025   60

Photo

আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, যার প্রথম শিকার হাদি: রাশেদ খান


নিউজ ডেস্কঃ

নির্বাচন বানচাল করতে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

তিনি বলেছেন, নির্বাচন বানচাল করতে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ, যার প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, নির্বাচন বানচাল করার জন্য ৫০ জনকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। যার মধ্যে প্রথম শিকার হলেন শরিফ ওসমান হাদি। এ ঘটনার যথাযথ আইনি ব্যবস্থাসহ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এদিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত