Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক

২৬ বাংলা টিভি   12-Dec-2025   63

Photo

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বাহিনী। শুক্রবার রাত (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ডের ভাষ্য, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় তাদের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এর আগে পাওয়া গোয়েন্দা তথ্যে জানানো হয়েছিল, ওই এলাকায় জালাল উদ্দীন ওরফে লাশ জালাল নামের এক শীর্ষ সন্ত্রাসী তার সহযোগীদের নিয়ে অবস্থান করছে।

অভিযানে কোস্ট গার্ড সদস্যরা ১টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জালাল উদ্দীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত লিয়াকত (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টেকনাফ থানার বাসিন্দা।

কোস্ট গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে জালাল উদ্দীনের নিকট সহযোগী হিসেবে কাজ করতেন এবং অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পাচার কার্যক্রমে সহায়তা করতেন। আটক ব্যক্তিকে এবং উদ্ধার করা আলামতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদকপাচার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তারা কঠোর অবস্থানে থাকবে।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত