Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

মন্ত্রনালয়ের দোহাই দিয়ে চাঁদা নিতে গিয়ে ঝিকরগাছায় ভূয়া মুক্তিযোদ্ধা পাকড়াও

২৬ বাংলা টিভি   12-Dec-2025   62

Photo

মন্ত্রনালয়ের দোহাই দিয়ে চাঁদা নিতে গিয়ে ঝিকরগাছায় ভূয়া মুক্তিযোদ্ধা পাকড়াও


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:

মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দোহাই দিয়ে মৃত, দুঃস্থ, অসহায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের নিকট থেকে চাঁদা নিতে গিয়ে গ্রামবাসির হাতে এক ভূয়া মুক্তিযোদ্ধা পাকড়াও হয়েছে। নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া সাইফুল ইসলাম ওরফে নজরুল (৭৮)। সে যশোর সদর উপজেলাধিন ঝাউদিয়া গ্রামের মৃতঃ আকবার আলীর ছেলে।  খবর পেয়ে ঝিকরগাছার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তাকে কায়েমকোলা থেকে ধরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে নিয়ে আসে। সেখানে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমান দিতে পারেননি ওই সাইফুল ইসলাম নজরুল। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। জানতে চাইলে কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নজরুল বলেন, ঢাকা থেকে আবুল নামের একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যাচাই-বাছাই করতে পাঠিয়েছে। মন্ত্রনালয়ের কোন চিঠি আছে কিনা জানতে চাইলে তিনি দেখাএত পারেননি। এসময় ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়নের কমান্ডার এবিএম রবিউল ইসলাম ও গোয়ালহাটির বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বলেন, কথিত ওই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে  মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবারের নিকট থেকে ৩হাজার টাকা, দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মওতুল্লহর মেয়ে জাহানারা খাতুনের নিকট থেকে ২হাজার টাকা ও মরহুম আব্দুল কালেকের পরিবারের নিকট থেকে এক হাজার টাকা প্রতারণা করে নিয়েছে। তবে আটকের পর মওতুল্লহর মেয়ে জাহানারার ২হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা আটক কথিত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ওরফে নজরুল ঝিকরগাছা থানা হেফাজতে রয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত