Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মনজুর কাদের।

২৬ বাংলা টিভি   12-Dec-2025   43

Photo

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মনজুর কাদের।


নিউজ ডেস্কঃ

জাতীয় সংসদের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে। তার আগে থেকেই বাংলাদেশের যুযুধান রাজনৈতিক দলগুলির তরফে প্রার্থী ঘোষণার পালা শুরু হয়েছে। আর সেই সঙ্গেই শুরু হয়ে গিয়েছে দলবদলও!

বুধবার বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী মনজুর কাদের। বাংলাদেশ সেনার এই অবসরপ্রাপ্ত মেজর প্রায় তিন দশক রাজনীতিতে রয়েছেন। জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হয়েছেন চার বার! বিএনপি সভানেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন কাদের। বুধবার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে।

 বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশের দল এনসিপি প্রথম দফায় জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১২৫টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা-১৮ এবং সদস্য সচিব আখতার রংপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় সংসদের আগামী নির্বাচনে দলের দুই অন্যতম মুখ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়-১ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লা কুমিল্লা-৪ কেন্দ্র থেকে লড়বেন। নোয়াখালি-৬ কেন্দ্রে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং ঢাকা-১৬ কেন্দ্রে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করা হয়েছে এনসিপির তরফে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত