Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

চাঁদাবাজির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী আমিরুল ইসলামের সংবাদ সম্মেলন

২৬ বাংলা টিভি   11-Dec-2025   56

Photo

চাঁদাবাজির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী আমিরুল ইসলামের সংবাদ সম্মেলন


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

চাঁদাবাজির মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম অভিযোগ করে বলেন, চৌহালী উপজেলার মো. শফিকুল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন রয়েছে, যার সব ধরনের ডকুমেন্ট তাদের কাছেই আছে। শফিকুল ইসলামের হাতে তার দেওয়া চেক ও প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। তিনি একাধিকবার শফিকুল ইসলামকে পাওনা টাকা গ্রহণের অনুরোধ করলেও তিনি বারবার টালবাহানা করেছেন।
আলীম বলেন,চুক্তি করে, কাগজপত্র রেখে—চেক দিয়ে কেউ চাঁদাবাজি করে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
তিনি অভিযোগ করেন, একজন সাবেক এমপি’র ইন্ধনে শফিকুল ইসলাম তার বিরুদ্ধে কোন উকিল নোটিশ ছাড়াই আদালতে মামলা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রিকায় সংবাদ সম্মেলন করে তার সম্মান ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। এমনকি তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে আশুলিয়া থানায় একটি অভিযোগও করেন শফিকুল। কিন্তু তদন্তে পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল—অতিরিক্ত পিপি ও সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ—এছাড়াও ব্যবসায়িক লেনদেনের সাক্ষী সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হালিম মোল্লা এবং মো. শাহ আলম মণ্ডল।
আমিরুল ইসলাম খান আলীম বলেন,
আমরা বহুবার সাক্ষী নিয়ে তার সাথে যোগাযোগ করে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু তার উদ্দেশ্য ব্যবসায়িক লেনদেনের সমাধান নয়—বরং একজন রাজনৈতিক প্রার্থীর পক্ষ হয়ে আমার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো।
তিনি আরও বলেন,আইন অনুযায়ী সমাধান করতে চাইলে আমরাও আইনের পথেই যাব। তবে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলে আমাদের পক্ষ থেকেও প্রস্তুতি রয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি শফিকুল ইসলামকে অপপ্রচার বন্ধ করে সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত