Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল ঝালকাঠি

চুরি করে ধরা পরার ভয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা

২৬ বাংলা টিভি   10-Dec-2025   60

Photo

চুরি করে ধরা পরার ভয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা


ঝালকাঠি প্রতিনিধি :

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারকৃত গৃহকর্মী আয়েশা আক্তার (২০) স্বর্ণের গহনা ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিহত লায়লা আফরোজার (৪৮) সাথে ধস্তাধস্তি হয়। পরে ধরা পরার ভয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে সে। বিষয়টি নিশ্চিত করছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম মাসুম।

 গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। আজ বুধবার ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া  থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত স্বামীর নাম জামাল সিকদার ওরফে রাব্বি (২৫)। জামাল সিকদার রাব্বি চরকয়া এলাকার জাকির সিকদারের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনার পরেই গৃহকর্মী আয়েশা আক্তার স্বামীকে নিয়ে পালিয়ে শ্বশুর বাড়ি কয়ারচর গ্রামে চলে আসেন। 

মোহাম্মদ থানার এসি জোন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করার শুরুতেই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম মাসুম অভিযান সফল করার জন্য নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অথচ নলছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম  অভিযানের বিষয়ে কিছুই জানেন না বলে অস্বীকার করেন। 

এ বিষয়ে উপ পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গৃহকর্মী আয়েশাকে গ্রপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, নিহত লায়লা আফরোজার বাসা থেকে কিছু স্বর্ণসহ মূল্যবান মালামাল চুরি করে গৃহকর্মী আয়েশা। পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে মা-মেয়েকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে তাঁদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান। 

গৃহকর্মী আয়েশার স্বামীর জামাল সিকদার ওরফে রাব্বি নলছি থানার সামনে সাংবাদিকদের বলেন, মা-মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না। আয়েশা আক্তার স্বর্ণের গহনা ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিহত লায়লা আফরোজার পেছন থেকে ধরে ফেলে। এ নিয়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে ধরা পরার ভয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে আয়েশা।

গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। 

মা-মেয়ে হত্যার ঘটনায় গত সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। মামলার বাদী আ জ ম আজিজুল ইসলাম। তিনি লায়লার স্বামী ও নাফিসার বাবা। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, সোমবার এই হত্যাকাণ্ডের ঘটনার মাত্র চার দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করেন এই নারী। চার দিনই তিনি বোরকা পরে, নয়তো মুখমণ্ডল ঢেকে বাসাটিতে আসা-যাওয়া করেছিলেন।

ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় আসেন। আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল নিহত নাফিসার স্কুলড্রেস।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত