Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আমরা দুর্নীতি করব না, করতেও দেব না: ডা. শফিকুর রহমান

২৬ বাংলা টিভি   10-Dec-2025   38

Photo

আমরা দুর্নীতি করব না, করতেও দেব না: ডা. শফিকুর রহমান


নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কিছু বন্ধু সংগঠন বলেছে তারা যদি নির্বাচিত হয় তাহলে জামায়াতকে ছাড়া জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমাদের বক্তব্য হল, জাতির খেদমতের সুযোগ পেলে আমরা তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করব।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা ১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে পূর্ব কাফরুলে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, এ ক্ষেত্রে তিনটি শর্ত আছে। সেগুলো হল-নিজে দুর্নীতি করবেন না এবং কোনরকম দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না; বিচার বিভাগের ওপর কোনরকম হস্তক্ষেপ করবেন না এবং জুলাই সনদ মোতাবেক দেশ চালালে, কেউ তার বিরোধিতা করতে পারবেন না। 

তিনি বলেন, ৫ আগস্ট এমন একটা ঘটনা ঘটবে, কেউ কল্পনা করেনি। ৫৭ জন সেনা অফিসার ও জামায়াত নেতাদের শাহাদাতের মাধ্যমে যে স্টিমরোলার শুরু হয়, নির্যাতনের সেই শেষ হয় জুলাই বিপ্লবের মাধ্যমে।

সাধারণ মানুষকে চাঁদাবাজদের হাত থেকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর বলেন, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ করতেই হবে। অনেকে খেটে খাওয়া মানুষের সঙ্গে পাঁচ-দশ টাকা নিয়ে মুলামুলি করেন, অথচ দুর্নীতিবাজ-চাঁদাবাজরা দেশটা শেষ করে দিচ্ছে, সেদিকে কারও খেয়াল নেই। 

সভায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা ও সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দীন মানিক উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত