Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

রোগী দেখা ও ওষুধ লিখে দেওয়ায় এসএসসি পাস ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   10-Dec-2025   64

Photo

রোগী দেখা ও ওষুধ লিখে দেওয়ায় এসএসসি পাস ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বোধল বাজার এলাকায় রোগী দেখা ও ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখে দেওয়ার অভিযোগে এক ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অভিযানের বরাত দিয়ে ইফতেখারুল আলম রিজভী জানান, সদর উপজেলার বোধল বাজার এলাকার শিল্পী ফার্মেসির মালিক নিজেই সিরিয়াল নিয়ে রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ লিখে দিচ্ছিলেন। তদন্তে জানা যায়, ওই ফার্মেসি মালিকের শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলেও তিনি পল্লী চিকিৎসক, এমবিবিএস কিংবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বৈধ সনদপ্রাপ্ত নন। এছাড়া ফার্মেসিটিতে অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধও পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফার্মেসিটির মালিক শ্রী মনিন্দ্র দেব নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

একইসঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত