Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ জব্দ

২৬ বাংলা টিভি   10-Dec-2025   63

Photo

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ জব্দ


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০৪ পিস ভারতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিন বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বুধবার দুপুরের লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি”  এতথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বালারহাট বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাতাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় একজন চোরাকারবারীকে বাইসাইকেল যোগে আসতে দেখেন বিজিবির টহলদল। পরে বিজিবি ওই চোরাকারবারির কাছে মাদক আছে এমন চ্যালেঞ্জ করলে বাইসাইকেল ফেলে মাদক কারবারি  ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তল্লাশী করে ৪০৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১টি বাইসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। 

অন্য দিকে ৯ ডিসেম্বর শেষ বিকালে অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তঘেষা পশ্চিম রামখানা এলাকায় একই কৌশলে এক চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে ভারতীয় ৩ বোতল মদ ফেলে পালিয়ে যায়। 

১৫ বিজিবি,র পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যবলেট ৪০৪ পিছ, যার সিজার মূল্য ৪০ হাজার ৪০০ টাকা ও ৩ বোতল মদের যার সিজার মূল্য ৪ হাজার ৫০০ টাকা এবং একটি বাইসাইকেলের যার সিজার মূল্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।  

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত