সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
বিএনপি সরকার গঠন করলে দেশের অস্বচ্ছল পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে চুয়াডাঙ্গার লোকনাথপুরে বিএনপির নির্বাচনী জনসভায় অনিন্দ্য ইসলাম অমিত
২৬ বাংলা টিভি 10-Dec-2025 53
বিএনপি সরকার গঠন করলে দেশের অস্বচ্ছল পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে চুয়াডাঙ্গার লোকনাথপুরে বিএনপির নির্বাচনী জনসভায় অনিন্দ্য ইসলাম অমিত
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন বিএনপি সরকার করলে দেশের প্রত্যেক অস্বচ্ছল পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে। তারা যেনো প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা পেয়ে স্বচ্ছল জীবন কাটাতে পারে। সে কারনে চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের প্রত্যেক ঘরে ঘরে তারেক রহমানের কর্মপরিকল্পনা পৌঁছে দিতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন।
দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য প্রার্থী এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু'র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নওয়াব আলী, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান মিয়া, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি শওকত খন্দকার, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, দামুড়হুদা উপজেলা বিএএনপির সভাপতি ও নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীর, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব আলী ও নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ও জীবননগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
news@26banglatv.com