Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন কঠোর নীতিমালা জারি। শিক্ষকরা সাংবাদিকতা করতে পারবেন না করলে বেতন ভাতা বন্ধ

২৬ বাংলা টিভি   09-Dec-2025   40

Photo

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন কঠোর নীতিমালা জারি। শিক্ষকরা সাংবাদিকতা করতে পারবেন না করলে বেতন ভাতা বন্ধ


শহিদুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ কঠোর নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রালয়।

নতুন নীতিমালায় বলা হয়েছে এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা আর্থিক লাভজনক কোনো পদে থাকলে তা তদন্তে প্রমাণিত হলে তাঁর এমপিও বাতিলসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা বা আইন পেশায় বেতন,ভাতা,সম্মানী গ্রহণকেও আর্থিক লাভজনক পদ হিসেবে গণ্য করা হবে।

নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চতর পদে যোগদান করলে পূর্বের পদের এমপিও সুবিধা সঙ্গে সঙ্গে বন্ধ হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনলাইনে কর্তনের আবেদন করতে হবে। শিক্ষক বা কর্মচারীর মৃত্যু, পদত্যাগ বা অব্যাহতির ক্ষেত্রেও ইনডেক্স কর্তনের জন্য প্রতিষ্ঠান প্রধানকে অনলাইনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত এই নীতিমালা ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত