সারা বাংলা খুলনা যশোর
ঝিকরগাছা উপজেলা যুবদলের কমিটি গঠন নাজমুল সভাপতি/কল্লোল সম্পাদক
২৬ বাংলা টিভি 08-Dec-2025 74
ঝিকরগাছা উপজেলা যুবদলের কমিটি গঠন নাজমুল সভাপতি/কল্লোল সম্পাদক
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সদস্য সচিব নাজমুল হক নাজুকে সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোলকে সাধারন সম্পাদক করে ৫সদস্যের কমিটি ঘোষনা দিয়েছেন কেন্দ্রীয় যুবদল। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুন্নবী খান শিপন, সিনিয়র যুগ্ম-সম্পাদক উপজেলা যুবদলের সাবেক সদস্য বুলবুল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক রাসেল হোসেন। গত ৭ডিসেম্বর রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভ’ইয়া স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দিয়েছেন। একই সাথে নবগঠিত নেতৃবৃন্দকে আগামী ৩০দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্যের পূণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
news@26banglatv.com