Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ভোটের মাঠে ঝড়! ধানের শীষে গণজোয়ার! অ্যাডভোকেট এমএ মজিদের মনোনয়নের দাবিতে ধুন্ধুমার গণসংযোগ

২৬ বাংলা টিভি   08-Dec-2025   48

Photo

ঝিনাইদহে ভোটের মাঠে ঝড়! ধানের শীষে গণজোয়ার! অ্যাডভোকেট এমএ মজিদের মনোনয়নের দাবিতে ধুন্ধুমার গণসংযোগ


 স্টাফ রিপোর্টারঃ

আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ঝিনাইদহে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। বিশেষ করে, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের সম্ভাব্য মনোনয়নকে সামনে রেখে এই গণসংযোগ রীতিমতো ভোটের মাঠে 'ভাইরাল' আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়ন প্রত্যাশায় মজিদের কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রবিবার  রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। তারা সম্মিলিতভাবে ধানের শীষ প্রতীকে ভোট ও সমর্থন চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি সহ বিএনপি, যুবদল, এবং ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী। এই গণসংযোগের ছবি ও ভিডিও এখন সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

গণসংযোগ শেষে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ সাংবাদিকদের বলেন, "ঝিনাইদহ-২ আসনের সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা তাদের ভালোবাসার ধানের শীষকে বিজয়ী করবেই। ঝিনাইদহের গণমানুষ এখন ধানের শীষের দলীয় প্রার্থীকে দেখতে চায়। আমরা সেই বিশ্বাস নিয়েই ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। জনগণের এই রায় কেউ আটকাতে পারবে না!"

এই গণসংযোগ স্পষ্ট বার্তা দিচ্ছে যে, জেলা বিএনপিতে অ্যাডভোকেট এমএ মজিদকে ঘিরেই একটি শক্তিশালী ঐক্য তৈরি হয়েছে এবং দলের হাইকমান্ডের কাছে তার মনোনয়ন জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত