সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
২৬ বাংলা টিভি 01-Oct-2025 51
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে পানিতে ডুবে রাকিব (১৪) নামের এক স্কুল ছাত্র মারা গেছে।
বুধবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাকিবকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম.এ.বারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সুত্রে জানা যায়, এদিন বেলা ১টার দিকে রাকিব ও তার কয়েকজন সহপাঠি পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকার হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
news@26banglatv.com