Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

রডের বাড়ি আর গাছিদার কোপে এক ব্যক্তি আহত

২৬ বাংলা টিভি   06-Dec-2025   51

Photo

রডের বাড়ি আর গাছিদার কোপে এক ব্যক্তি আহত


স্টাফ রিপোর্টার:

যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া বাজারে প্রতিপক্ষের রডের আঘাত ও গাছিদা 'র কোপে  মোহাম্মদ পান্নু হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে শনিবার বিকেলে নারকেল বাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। 

পানু হোসেনের বাড়ি বাঘারপাড়ার পাঁচবাড়িয়া গ্রামে। 

মোহাম্মদ পান্না হোসেন  জানিয়েছেন, শনিবার বিকেল ৪ টার দিকে তিনি নারকেলবাড়ীয়া বাজারে সদায় করতে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই  গ্রামের  আনসারুল (৬৫),   জিয়াউল (৪৫) ও টগর (৪২)  একা পেয়ে মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত  জখম হন। এরপর  পায়ে গাছিদা দিয়ে কোপায়। এতে পান্নু হোসেন গুরুতর আহত হলে  আত্মীয়-স্বজনরা  তাকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  যশোর২৫০ শয্যা  হাসপাতালে প্রেরণ করেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত