Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

২৬ বাংলা টিভি   05-Dec-2025   38

Photo

ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা


শাহিনুর রহমান পিন্টু , ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফার্মের মাঠে উপজেলার বেলাট গ্রামের ওমর আলীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওমর আলীকে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। নিহত ওমর আলী বেলাট গ্রামের ছাত্তার শেখের ছেলে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত