Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার, এক নজর দেখতে উৎসুক জনতার ভীড়

২৬ বাংলা টিভি   04-Dec-2025   56

Photo

ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার, এক নজর দেখতে উৎসুক জনতার ভীড়


কুড়িগ্রাম উত্তর  প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। প্রচন্ড শীতে উঠতে না পেরে বাঁশ ঝাড়ে পড়ে ছিল শকুনটি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ দিকে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির শকুনটি স্থানীয়রা উদ্ধার করে। পরে স্থানীয়রা বিশাল আকৃতির শকুনটিকে নিরাপদ স্থানে নেন। এই খবর ছড়িয়ে পড়লে শকুনটিকে এক নজর দেখার জন্য উৎসুক  জনতার ভিড় জমে। তবে স্থানীয়দের ধারণা ভারতের হিমালয় থেকে উড়ে আসতে পারে বিপন্ন প্রজাতির শকুনটি। শকুন ধরা পড়ার খবরটি মুহুর্তে জড়িয়ে পড়ে এবং এক নজর দেখতে শিশু-কিশোররা বিপন্ন প্রজাতির শকুনটি দেখতে ভীড় করেন এবং অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করেন।

ওই এলাকার আতিকুর রহমান জানান, সকাল বেলা বাঁশ ঝাড়ে শকুনটিকে দেখেন। পরে শকুনটির কাছে গিয়ে ধরার চেষ্টা করেন। তেমন উড়ান দিতে না পাড়ায় শকুনটিকে আটক করা হয়। উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির শকুনটি প্রাণিসম্পদ অফিসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোছা: দিলারা আকতার জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপন্ন প্রজাতির শকুনটির সু-চিকিৎসা দেয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত