Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বন্ধুর ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং

২৬ বাংলা টিভি   04-Dec-2025   51

Photo

বন্ধুর ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং


বেনাপোল প্রতিনিধি : 

সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুর ভালোবাসা ও মায়ার টানে বাংলাদেশে এসেছেন এক কোরিয়ান নাগরিক সিমকো ইয়ং। আকাশ পথে ৩৯১৮ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছান যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামে মুকুল হোসেনের বাড়িতে।

বৃহস্পতিবার ভোরবেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মুকুল হোসেন তাকে রিসিভ করেন এবং সকাল ১০টার দিকে নিজ বাসভবনে নিয়ে আসেন। তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই বিদেশি অতিথিকে দেখতে ভিড় করেন।

বন্ধুর ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল হোসেন জানান, “তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ ও সম্পর্কের টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন।”

বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন,

“বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানকার মানুষ খুব ভালো, খুব মিশুক। বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে।”

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিককে নিজেদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত