Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে প্রতিবেশীর ঘর থেকে মিলল শিশুর মৃতদেহ

২৬ বাংলা টিভি   04-Dec-2025   39

Photo

ঝিনাইদহে প্রতিবেশীর ঘর থেকে মিলল শিশুর মৃতদেহ


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ:

নিখোঁজের ১৩ ঘন্টার পর ঝিনাইদহে শহরের পবহাটি এলাকার একটি বাড়ি থেকে সাইমা আক্তার সাবা (৩.৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে প্রতিবেশীর ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা বুধবার সকাল ৮ টার দিকে খেলা করা অবস্থায় বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

এরপর রাত ৯টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা সন্দেহ করে। সে সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে শান্তনা ঘরে ঢুকে যায়। তখন এলাকার মানুষও তার ঘরে ঢুকে খাটের নিচে শিশু সাইমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মনোজ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত