Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডাল: দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের

২৬ বাংলা টিভি   04-Dec-2025   34

Photo

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডাল: দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে সারি সারি শতবর্ষী রেইনট্রি ও কড়াই গাছ দাঁড়িয়ে আছে। সময়ের সাথে সাথে এসব গাছের বহু শাখা প্রশাখা শুকিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা সামান্য ঝড়ো বাতাসেই শুকনো ডালপালা সড়কে ভেঙে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
সরজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি রেইনট্রি গাছের মোটা ডাল শুকিয়ে গেছে, যেগুলো যে কোনো সময় ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত এসব শুকনো ডাল না কাটলে তা গাড়ির ওপর কিংবা পথচারীর মাথার ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় চাউল ব্যবসায়ী অমিত কুমার মুখার্জি জানান, অনেকদিন ধরে রাস্তার পাশের গাছগুলোর ডাল শুকিয়ে ঝুলে আছে। প্রতিদিন এই গাছের নিচ দিয়েই আমাদের চলাচল করতে হয়। কখন যে কোন ডাল মাথার ওপর ভেঙে পড়ে সেই আতঙ্ক নিয়ে চলতে হয়। কয়েক বছর আগে নতুন বাজার এলাকায় এক পল্লী বিদ্যুৎ প্রকৌশলীর গর্ভবতী স্ত্রী এভাবেই ডাল ভেঙে মাথার উপর পড়ে মারা গিয়েছিলেন। আবারও যেন এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য দ্রুত শুকনা ডালগুলো সরানোর ব্যবস্থা করা জরুরি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছ ও শুকনো ডালপালার কারণে জনসাধারণের নিরাপত্তা কোনোভাবেই ঝুঁকিতে থাকতে পারে না। সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে এবং খুব দ্রুতই গাছগুলোর শুকনো ও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণের কাজ শুরু হবে। আমরা চাই, কোনো ধরনের দুর্ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে। তিনি আরও জানান, জনসুরক্ষাকে প্রাধান্য দিয়ে সড়কের গাছগুলো পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত