Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফরিদ উদ্দিনের জরুরি অস্ত্রোপচার দোয়া কামনায় পরিবারের অনুরোধ

২৬ বাংলা টিভি   04-Dec-2025   52

Photo

কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফরিদ উদ্দিনের জরুরি অস্ত্রোপচার দোয়া কামনায় পরিবারের অনুরোধ


স্টাফ রিপোর্টার || ঝিনাইদহ:

কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজসেবক আলহাজ ফরিদ উদ্দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করবেন।  হঠাৎ শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে দ্রুত রাজধানীতে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার বিকেলে তার অপারেশন সম্পন্ন করা করা হবে।

অস্ত্রোপচারের সময় হাতে পর্যাপ্ত সময় না পাওয়ায় তিনি কালীগঞ্জসহ তার সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাইতে পারেননি। তবে হাসপাতাল থেকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলহাজ ফরিদ উদ্দিন সকলের নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারটি ছিল গুরুত্বপূর্ণ, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

কালীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী মহল এবং পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করে দোয়া  করছেন। এলাকায় তার দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যেও দোয়া ও শুভকামনা করছেন।

পরিবারের সদস্যরা বলেন,

“তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই আমাদের আবেদন।”

তার দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনায় দেশবাসীর কাছে আবারও দোয়া প্রার্থনা জানিয়েছেন পরিবার ও কালিগঞ্জ মটর মালিক সমিতির নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত