Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   03-Dec-2025   50

Photo

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল


হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকাল ৪ টায় শহরের সরকারী ভ’ষনস্কুল মাঠে দোয়ার অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের অধিকারের আদায়ে আজীবন সংগ্র্রাম করেছেন। সেই মানুষটা এখন অসুস্থ্য, জীবন সংকটাপন্ন। আমরা আল্লাহর দরবারে তার দ্রæত সুস্থ্যথা কামনা করছি। তিনি দ্রæত সুস্থ্য হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন, আমরা সেই আশাই করি।

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল


কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত অংশ নেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কালীগঞ্জ উপজেলা শাখার আমীর মাওঃ আবু তালেব ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আব্দুল জলিল।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় দোয়া অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি ও বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত